লাগবে। আর যদি আপনারা এই পোস্ট হতে উপকৃত হন
এবং আপনাদের কাজে লাগে তাহলে এই ব্লগটিকে follow করে সাথে থাকুন, পাশে থাকুন।
প্রতিটি কম্পিউটার কী বোর্ডের সঙ্গে এক সেট ফাংশন কী থাকে।F1 থেকে F12 পর্যন্ত ১২ টি ফাংশন কী যা কী বোর্ডের একদম উপরে থাকে। প্রতিটি ফাংশন কী এর কাজ রয়েছে বিশেষ বিশেষ এবং ভিন্ন ভিন্ন।
আপনি যখনি কোনো ফাংশন কী প্রেস করবেন সেটি আপনার জন্য কোনো না কোনো কাজ করে দেবে।
কখনো ফাংশন কী এর সাথে shift, ctrl কিংবা Altএর মতো অন্যান্য কী প্রেস করতে হবে।কারণ এগুলোর কম্বিনেশন আলাদা কাজ করে। আবার কোনো সময়
windows কী এর পাশে থাকা fn কী চাপলে পেয়ে
যাবেন ভিন্ন ধরনের কাজ।
মোট কথা আপনার কাজকে সহজ করতে একদিকে রয়েছে ১০ টি কী বোর্ড শর্টকাট অন্যদিকে ব্যবহার করতে পারেন এই সব ফাংশন কী। তবে আসুন জেনে
নেয়া যাক এই ফাংশন কী গুলোর কাজ ঃ
১. যেকোনো প্রোগ্রামের HELP SCENE ওপেন করতে F1 ব্যবহৃত হয়।
২. F1 প্রস করে BIOS সেট আপে প্রবেশ করা যায়।
৩.CMOS সেট আপে প্রবেশ করতেও F1 প্রেস করতে
হয়।
৪.WINDOWS কী +F1 প্রেস করলে WINDOWS SUPPORT CENTER ওপেন হয়।
৫.মাইক্রোসফট ওয়ার্ডে REVAL FORMATTING করতে
shift + F1 প্রেস করতে হয়।
৬.মাইক্রোসফট ওয়ার্ডে ctrl +F1 কী চাপলে TASK PANE ওপেন হয়।
➤F2 এর ০৮ টি কাজ :-
১.যেকোনো ফাইল,ফোল্ডার কিংবা আইকনের নাম পরিবর্তন করতে F2 ব্যবহার করা হয়।
২.F2 প্রেস করে BIOS এবং CMOS সেট আপে এ প্রবেশ করা যায়।
৩.মাইক্রোসফট এক্সেলে F2 প্রেস করে ACTIVE CELL
এডিট করা যায়।
৪.Alt + F2 প্রেস করে মাইক্রোসফট এক্সেলে SAVE AS
আপশন ওপেন করা যায়।
৫.মাইক্রোসফট এক্সেলে কমেন্ট বক্স অ্যাড করতে
shift + F2 প্রেস করতে হয়।
৬.মাইক্রোসফট অফিসে ডকুমেন্ট লাইব্রেরী ওপেন
করতে Alt + ctrl + F2 প্রেস করতে হয়।
৭.ctrl + F2 একসঙ্গে প্রেস করলে মাইক্রোসফট অফিসে প্রিন্ট প্রিভিউ ওপেন হয়।
৮.গান শোনা বা ভিডিও দেখার সময় Fn + F2 কী চেপে
সাউন্ড মিউট করে দেওয়া যায়।
➤F3 এর ০৭ টি কাজ :-
১.মাইক্রোসফট এজ, ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারে সার্চ আপশন ওপেন করতে F3 ব্যবহার করা
হয়।
২.কম্পিউটারের কিছু কিছু প্রোগ্রামেও F3 প্রেস করে সার্চ বক্স ওপেন হয়।
৩.কম্পিউটারের ড্রাইভ বা ফোল্ডারেও কোনো কিছুর সার্চ করতে F3 ব্যবহার করা হয়।
৪.MAC OS X অপারেটিং সিস্টেমে F3 প্রেস করলে
MISSION CONTROL ওপেন হয়।
৫.MS -DOS কিংবা WINDOWS COMMAND LINE এ
F3 প্রেস করলে সর্বশেষ কমান্ড রিপিট হয়।
৬.মাইক্রোসফট ওয়ার্ডে যেকোনো লেখা সিলেক্ট করে shift + F3 প্রেস করলে ক্যাপিটাল লেটার স্মল,স্মল লেটার ক্যাপিটাল লেটারে বদলে যাবে।
৭.মাইক্রোসফট আউটলুকে windows key +F3প্রেস
করলে ADVANCED FIND WINDOW ওপেন হবে।
➤F4 এর ০৭ টি কাজ :-
১.মাইক্রোসফট ওয়ার্ডে শেষ কাজটি রিপিট করতে
F4 কী ব্যবহৃত হয়।
২.উইন্ডোজ এক্সপ্লোরার এবং ইন্টারনেট এক্সপ্লোরারে F4 প্রেস করলে ADDRESS BAR ওপেন হয়।
৩.SPACE CADET and 3D PINBALLসহ বেশ কিছু
প্রোগ্রামে F4 প্রেস করলে ফুলস্ক্রিন দেখা যায়।
৪.ctrl +F4 ব্যবহার করে কম্পিউটারের স্ক্রিনে থাকা যেকোনো প্রোগ্রাম বন্ধ করা যায়।
৫.কোনো প্রোগ্রাম ওপেন না থাকলে ctrl +F4 ব্যবহার করলে কম্পিউটারের SHUTDOWN ডায়ালগ বক্স ওপেন হয়।
৬.কিছু ল্যাপটপে Fn +F4 প্রেস করলে স্কিনের ব্রাইটনেস কমে যায়।
৭.আবার Fn +F4 প্রেস করলে কিছু কিছু ল্যাপটপের ভলিউম কমে যায়।
➤F5 এর ০৫ টি কাজ :-
১.নেট ব্রাউজিং এর সময় ওয়েবপেজ REFRESH করতে F5 ব্যবহৃত হয়।
২.F5 প্রেস করলে ওয়েবপেজ রিলোড হয়।
৩.যেকোনো ফোল্ডারে থাকা যেকোনো ফাইল REFRESH
করতে F5 ব্যবহৃত হয়।
৪.মাইক্রোসফট ওয়ার্ডে কোনো শব্দ খুঁজতে বা রিপ্লেস করতে F5 ব্যবহৃত হয়।
৫.কিছু ল্যাপটপে Fn + F5 প্রেস করলে ব্রাইটনেস কমে
যায়।
➤F6 এর ০৪ টি কাজ :-
১.গুগল ক্রোম সহ সব ব্রাউজারের ওয়েব লিংক সিলেক্ট
করতে F6 প্রেস করা হয়।
২.F6 প্রেস করলে কোনো কোনো ল্যাপটপের মাইক্রোফোনের ভলিউম কমে।
৩.মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ডকুমেন্টের মধ্যে বিনিময় করতে F6 ব্যবহার করা হয়।
৪.ctrl + shift +F6 প্রেস করে মাইক্রোসফট ওয়ার্ডের এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে যাওয়া যায়।
➤F7 এর ০৬ টি কাজ :-
১.কিছু কিছু ল্যাপটপে F7 প্রেস করে বিল্ট ইন স্পিকার
ভলিউম বাড়ানো যায়।
২.মজিলা ফায়ারফক্সে CARET BROWSING ওপেন করতে F7 প্রেস করতে হয়।
৩.F7প্রেস করে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট GRAMMAR ও SPELLING CHECKER ওপেন করা হয়।
৪.shift + F7 প্রেস করে মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিশব্দ
দেখা যায়।
৫.মাইক্রোসফট অফিস RESEARCH উইন্ডো ওপেন করতেও shift + F7 প্রেস করতে হয়।
৬.Fn +F7 প্রেস করে কিছু ল্যাপটপের ডিসপ্লে স্ক্রিন এবং
সেকেন্ড স্ক্রিন অপশন ওপেন করা হয়।
➤F8 এর ০৩ টি কাজ :-
১.সচারাচর উইন্ডোজ RECOVERY SYSTEM এ যেতে
F8 ফাংশন ব্যবহৃত হয়।
২.F8 প্রেস করে WINDOWS অপারেটিং সিস্টেমের কম্পিউটারকে সেফ মুডে স্টার্ট করতে হয়।
৩.MAC অপারেটিং সিস্টেমে সব ধরনের ওয়ার্কস্পেসে
ইমেজের থাম্বনেইল ওপেন করতে F8 প্রেস করা হয়।
➤F9 এর ০৪ টি কাজ :-
১.MICROSOFT OUTLOOK ও SIEBEL CRM সহ
বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে মেইল পাঠানো ও রিসিভ করতে F9 ব্যবহার করা হয়।
২.F9 ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট REFRESH ও UPDATE করা যায়।
৩.F9 কিছু কিছু ল্যাপটপের ব্রাইটনেস বাড়ানোর কাজ
করে থাকে।
৪.MAC অপারেটিং সিস্টেম ব্যবহৃত অ্যাপেল কম্পিউটারে MISSION CONTROL ওপেন করতে
Fn +F9 কী ব্যবহার হয়।
➤F10 এর ০৬ টি কাজ :-
১.উউইন্ডোজ পিসিতে যেকোনো অ্যাপ্লিকেশন MANU
BAR অ্যাক্টিভ করা যায় F10 কী ব্যবহার করে।
২.এইচপি, সনি ও কমপ্যাক ব্র্যান্ডের ল্যাপটপে HIDDEN
RECOVERY PARTITION এর অ্যাক্সেস করা যায় F10
ব্যবহার করে।
৩.F10 ব্যবহার করে কিছু কিছু কম্পিউটারের BIOS সেট আপে প্রবেশ করা যায়।
৪.কম্পিউটার স্ক্রিনের ব্রাইটনেস বাড়াতেও F10 কী ব্যবহৃত হয়।
৫.ম্যাক অপারেটিং সিস্টেমে সবগুলো অ্যাক্টিভ প্রোগ্রাম
দেখতে F10 প্রেস করতে হয়।
৬.এছাড়া কম্পিউটারের কোনো হাইলাইট আইকন বা ফাইল যে কাজ, F10 কী দিয়েও সে কাজ করা যায়।
➤F11 এর ০৫ টি কাজ :-
১.F11 ব্যবহার করে যে কোনো ব্রাউজার এ ফুলস্ক্রিন আন-আফ করা যায়।
২.F11 কী ব্যবহার করে E-MACHINES, GATEWAY আর LENVO ব্র্যান্ডের ল্যাপটপের HIDDEN RECOVERY PARTITION অ্যাক্সেস করা যায়।
৩.ম্যাক অপারেটিং এ সব ওপেন ফাইল হাইড করতে
এবং ডেক্সটপ শো করতে F11 কী প্রেস করতে হয়।
৪.shift +F11 প্রেস করে মাইক্রোসফট এক্সেলে নতুন
ওয়ার্কশীট ওপেন করা যায়।
৫.মাইক্রোসফট এক্সেলে নতুন MACRO ওয়ার্কশীট ওপেন করতে ctrl + F11 ব্যবহার করা হয়।
➤F12 এর ০৯ টি কাজ :-
১.মাইক্রোসফট ওয়ার্ডে যেকোনো ফাইল SAVE AS করতে F12 ফাংশন কী ব্যবহার হয়।
২.মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ওপেন করতে ctrl +F12 কী প্রেস করতে হয়।
৩.মাইক্রোসফট অফিসের প্রিন্ট উইন্ডো ওপেন করতে
shift + ctrl + F12 কী প্রেস করতে পারেন।
৪.মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট সেভ করার জন্য ctrl + s এর পরিবর্তে shift + F12 কী ব্যবহার করতে পারেন।
৫.MICROSFT EXPERIENCE WEB এ পেজ প্রিভিউ
দেখতে প্রেস করতে পারেন F12 ফাংশন কী।
৬.বেশিরভাগ ব্রাউজারের ক্ষেত্রে DEVELOPER TOOL ওপেন করতে F12 ব্যবহার করা যায়।
৭.পরিচিত সব ব্রাউজারেরই OPEN INSPECT ELEMENT ওপেন করতে F12 এর ব্যবহার রয়েছে।
৮.FIREBUG ব্রাউজারের DEBUGটুল ওপেন করতে
ব্যবহার করতে পারেন F12 কী।
৯.ম্যাক কম্পিউটারে যেকোনো প্রোগ্রামের ড্যাশবোর্ড শো করা ও লুকিয়ে রাখার জন্য F12 বহুল ব্যবহৃত।
➤শেষ কথা
☞আগের আই বি এম কী-বোর্ডে আরও কিছু ফাংশন
কী ছিল, যেমন F13 থেকে F24 পর্যন্ত। বর্তমানে এই কী গুলো ব্যবহার করা হয় না। বর্তমান সময়ের সকল কী-বোর্ডের ব্যবহৃত ফাংশন কী গুলোর ফাংশনালিটি তুলে ধরার চেষ্টা করেছি। এরপরও আপনাদের যদি মনে হয় যে, কোনো একটি ফাংশন কী এর কাজ উল্লেখ করা
হয়নি তবে সেই কী- টির সম্পর্কে আমাকে জানাব।আমি
অবশ্যই সেটি যুক্ত করে লেখাটি আপডেট করব।
THANK YOU FOR COMING THIS BLOG....
PLEASE FOLLOW ME FOR GET UPDATE
OF IT.....


0 Comments
If you have any question. Let's informe please.